ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকাল নৌ অবরোধ বজায় রাখার হুমকি দেওয়ায় শুক্রবার (১৪ আগস্ট) তেলের দাম বেড়েছে। এর ফলে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে বৈশ্বিক চাহিদার দুর্বল পূর্বাভাসের কারণে আগের সেশনে তেলের দাম কমে গিয়েছিল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্রেন্ট ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—দুই প্রধান বেঞ্চমার্কের দামই ২ শতাংশের বেশি কমে যায়। এর মধ্য দিয়ে উভয় ধরনের অপরিশোধিত তেলের টানা কয়েক দিনের মূল্যবৃদ্ধির ধারা থেমে যায়। তবে সপ্তাহ শেষে দুটির দামই প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে ব্রেন্ট ফিউচার প্রতি ব্যারেলে ৯ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৮৭.১৬ ডলারে লেনদেন হচ্ছিল। একই সময়ে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের ফিউচার ৪ সেন্ট বেড়ে ৮১.২৯ ডলারে পৌঁছায়।
বাংলাদেশি বেজি নিয়ে ৫০ বছর বিপদে ছিল জাপান