শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণে চারজন নতুন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী পেল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর মধ্যে প্রতিমন্ত্রী থাকা একজন পূর্ণ মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে শুক্রবার বঙ্গভবনে শপথ নিয়েছেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী। 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।  

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুয়ায়ুন কবির ও গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

এর ফলে নতুনদের নিয়ে তারেক রহমানের সরকারের আকার দাঁড়াল ৫২ জনে।

AHA
আরও পড়ুন