রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল, কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে সকাল ১১টার দিকে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে দুপুর ১২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই শেষে ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে ইসি।

ইসির তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

 

Maz
আরও পড়ুন