কীভাবে এসএসসি পরীক্ষার ফল দেখা যাবে?

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ফলাফল সংগ্রহ ও দেখার নিয়মাবলি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ বছর ২১ এপ্রিল দেশজুড়ে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী ছিলেন।

প্রচলিত নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নির্ধারিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরে প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত