রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কারওয়ান বাজার এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ চললে ‘অনন্ত যুদ্ধে’ জড়াবে যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান
ট্রাম্পের শুল্কনীতি 'সম্পূর্ণ খামখেয়ালিপনা': বেলজিয়ামের প্রধানমন্ত্রী